জমিয়াতুল ফালা মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জমিয়াতুল ফালা মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লী পরিষদের আয়োজনে গতকাল বাদ মাগরিব জমিয়াতুল ফালা মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ মুসল্লী কমিটির সহ-সভাপতি একরামুল করিম, সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসল্লী।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।