চট্টগ্রাম হালকা মোটরযান চালক -শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনকে সামনে রেখে অদ্য বিকাল তিনটায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কাজল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াসিন আরাফাত বিটু প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাইনুদ্দিন তাপস সহসভাপতি, মোঃ জসিম উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক,মোঃ জাকির হোসেন দপ্তর সম্পাদক, ইমাম হোসেন মাসুদ ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ সোহাগ নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন সাবেক কার্যকরী সভাপতি মোঃ শামসুল ইসলাম আরজু সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ওয়াজেদ আলী ওমর সাবেক প্রচার সম্পাদক, তৌহিদ মিয়া, সাবেক ক্রিড়া সম্পাদক, মোঃ রুহুল আমিন সাবেক নির্বাচন কমিশনার,
সভায় বক্তাগণ বলেন আগামী ৫ ই আগস্ট নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য হালনাগাদ সম্পর্ণ করা, ২৬ শে আগস্ট সাধারণ সভা ও আগামী ৭ ই নভেম্বরে সম্ভাব্য নির্বাচন দিন ধার্য করে সুস্থ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করে সংগঠনের হাতকে শক্তিশালী ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সভায় আরো বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান সভাপতি খুলশি থানা কমিটি। মোঃ নুরুল আলম সভাপতি সদরঘাট থানা কমিটি। ইমাম হোসেন সাধারণ সম্পাদক আকবরশাহ থানা কমিটি। মনির হোসেন সাংগঠনিক সম্পাদক চাদগাও থানা কমিটি মিজানুর রহমান আরিফ, নুরুল আমিন প্রমূহ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম হালকা মোটরযান চালক -শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা