গতকাল   ২৩ নভেম্বর '২৫ রোববার রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারুন্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট ও রাউজানের অভিভাবক জননেতা গোলাম আকবর খোন্দকারের সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এবং একটি সুখী - সমৃদ্ধশালী শান্তিপূর্ণ রাউজান গড়ার অংগীকার সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজদৌল্লাহর নেতৃত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ শফিউল আলম চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মোঃ নুরুন্নবী, যুবদল নেতা এয়ার মোহাম্মদ, মারুফ হোসেন, মোঃ রেজাউল করিম, বদিউল আলম বদি,রবিদাস,যুবদল নেতা নুরুল হক,মোঃ জাফর, মোঃ লতিফ,মোঃ সেলিম, নজুম খাঁ চৌধুরী,মোঃ বাবুল,মোঃ ইয়াহিয়া,মোঃ সাহাবুদ্দীন,মোঃ শাহজাহান,মোঃ সোহেল, আবদুস সালাম,মোঃ দিদার,মোঃ আজিম,মোঃ হারুন,মোঃ শওকত আকবর,মোঃ রিয়াদ,বাবুন বড়ুয়া,মোঃ সাজ্জাদ,বাবুল দাস,নেপাল বড়ুয়া,সাধন বড়ুয়া,মোঃ লোকমান,আবদুর রহমান, ছাত্রদল নেতা মোঃ আরমান, মোঃ কামাল, মোঃ নয়নসহ শতাধিক নেতাকর্মী।ইউনিয়নের কাগতিয়া বাজার,রুপচান নগর মাঝার গেইট, মগদাই বাজার,কেরানি হাট,রামচন্দ্র বাজার,রঘুনন্দন হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মাঠে ঘাটে সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে হাতে উক্ত লিফলেট পৌঁছে দেওয়া হয়। লিফলেট বিতরণকালে জনসাধারণের  স্বতঃস্ফুর্ত উছ্বাস প্রমাণ করে রাউজানের মানুষ জননেতা  গোলাম আকবর খোন্দকারের আগমনের প্রতিক্ষায় অধির আগ্রহে বসে আছে।।সাধারণ মানুষের দৃঢ বিশ্বাস জননেতা জনাব গোলাম আকবর খোন্দকার বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাউজানে খুনি,সন্ত্রাসী ও চাঁদাবাজদের মুলোৎপাটন করে একটি সুখী, সুন্দর,সমৃদ্ধশালী ও শান্তির জনপদ হিসেবে রাউজানকে গড়ে তুলতে সক্ষম হবে।লিফলেট বিতরণ শেষে সভাপতি মোহাম্মদ এমদাদুল হক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যের বলেন আগামীকাল থেকে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেক ভোটারের ঘরে ঘরে গিয়ে লিফলেট গুলো পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে।উক্ত লিফলেট কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন করার জন্য মূখ্য ভুমিকা পালন করেন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব রমজান আলী।