পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল (২৩ ডিসেম্বর, ২০২৫) পাঁচলাইশ আবাসিকের সুইস পাক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলাম বাংলাদেশের পদপ্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক, সিএমপি ডিসি (উত্তর) আমিরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিসহ আরও অনেকে।এছাড়া, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আইয়ুব, সহসভাপতি নূর মোহাম্মদ, মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজ্জাম আহমেদ, কোষাধক্ষ্য মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন,প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন সম্পাদক সৈয়দ নাওয়াজ আহমেদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম ফয়জ উল্লাহ, ক্রীড়া সম্পাদক এস এম হাবিবুল্লাহ কাইচার, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ নাসিম আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মোঃ ইমরান সদস্য মোঃ লোকমান হোসেন ওয়াহিদুজ্জামান চৌধুরী নুরুদ্দিন আহমেদ রাজা মোঃ শহিদুল আলম
প্রমুখ তাদের দায়িত্ব গ্রহণ করেন।
সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "ধৈর্য ধারণ করুন, ধীরে ধীরে এ শহরকে বাসযোগ্য করে তোলা হবে। এই শহরকে আমাদের সন্তানদের মতো ভালোবাসতে হবে। দেশপ্রেম যেমন ঈমানের অঙ্গ, শহরপ্রেমও ঈমানের অঙ্গ।"
এ অনুষ্ঠানটি পাঁচলাইশ আবাসিক এলাকায় স্থানীয় সমাজকল্যাণ ও উন্নয়নে নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।