চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) এস এম বশির উদ্দিনের বদলি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত একটি সংবাদে অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নাম জড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী।
অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, ওই সংবাদে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও আমি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর বিরুদ্ধে বশির উদ্দিনের বদলি বাতিল করতে তদবির ও প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এসব অভিযোগ অস্বীকার করেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে ‘৫১ দিন পর বদলি বাতিল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আবারও স্বপদে বশির : বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরে প্রভাব খাটানোর প্রশ্ন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী বলেন, এস এম বশির উদ্দিনের বদলি আদেশ বাতিল বা তাঁকে পুনর্বহালের বিষয়ে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার কিংবা তিনি কোনো ধরনের তদবির, সুপারিশ, টেলিফোনে যোগাযোগ বা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করেননি। এ ঘটনায় তাঁদের কোনো সম্পৃক্ততাও নেই।
তাঁর অভিযোগ, প্রকাশিত সংবাদে এসব নীতিমালা অনুসরণ করা হয়নি।
প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে অভিযোগের পক্ষে ‘সুনির্দিষ্ট কোনো প্রমাণ’ না থাকার কথা উল্লেখ করা হয়েছে। এরপরও দুই ব্যক্তির নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাঁদের সামাজিক, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী আরও অভিযোগ করেন, তাঁদের নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ড্যাবের মতো একটি পেশাজীবী সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।
প্রতিবাদলিপিতে ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে একই গুরুত্ব ও প্রাধান্য দিয়ে প্রতিবাদ বা সংশোধনী প্রকাশের দাবি জানানো হয়।
দাবি পূরণ না হলে মানহানির মামলা করাসহ প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদক বলেন এস এম বশির উদ্দিনের বদলি আদেশ বাতিল বা তাঁকে পুনর্বহালের বিষয়ে যে ভিডিও ও সংবাদ প্রকাশ করা হয়েছে সেখানে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালীর নাম আসেনি। এখানে লেখা হয়েছে, বদলি আদেশের ৫১ দিন পর ‘বহাল’ আওয়ামী লীগ নেতা আ.জ.ম নাছির ও ডা. ফয়সল ইকবালের অনুসারী বশির
নিউজটি তথ্য প্রমাণ সংগ্রহ করে করা হয়েছে।