নিজস্ব প্রতিবেদক : 
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাটহাজারী থানাথিন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড চসিক ৩নং বাজার এলাকায় মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায়  ৩নং বাজার চত্বরে ৩নং বাজার মাদক নির্মূল কমিটির আহবায়ক নুর আলমের সভাপতিত্বে এবং মোহম্মদ আবুল কালাম আজাদে'র সঞ্চালনায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম শওকত হোসেন পুলিশ পরিদর্শক, উদ্বোধক এসএম কামরুল হাসান
পুলিশ পরিদর্শক,বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল রশিদ উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাটহাজারী সার্কেল চট্টগ্রাম,প্রধান বক্তা শ্রী বিমল দাস উপ-পরিদর্শক হাটহাজারী মডেল থানা,এতে আরো বক্তব্য রাখেন মো: গোলাম সরোয়ার আহ্বায় ৩নং বাজার মাদক নির্মূল কমিটি, মো: শামিম,মোস্তফা কামাল রিমন পেসইমাম  ৩নং বাজার হাবিব মিয়া জামে মসজিদ,এতে আরো উপস্থিত ছিলেন আবদুল সাত্তার মুন্সী,  মো: কামাল হোসেন, মাওলানা ম: ওমর ফারুক, এমরারন,রমজান আলী,মো: তুহিন,রফিকুল ইসলাম,মো: সুমন, মো: সরোয়ার জামান শুভ, মোঃ মর্তুজা আলী, মোঃ সোহেল, মোঃ রাসেল,শিপন,মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। 
মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করার উদ্দেশ্যে র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন। ফেস্টুনে মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন এর মতো বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ছিল।
 র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৩নং বাজার চত্বরে সমাবেশ করে। এসময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও গোটা রাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত রাখার এবং মাদকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে সমাবেশটি শেষ হয়। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি।