ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশন, চট্টগ্রাম এবং রিজিওনাল হেড ফোরাম  চট্টগ্রামের যৌথ উদ্যোগে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

আজ সকালে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল হেড ফোরাম, চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন রিজিওনাল হেড ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন,রিজওনাল হেড ফোরামের সহ-সভাপতি আহসানুল হক শামীম রিজিওনাল হেড ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রিজওনাল হেডফোরামের সাংগঠনিক সম্পাদক  আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, দক্ষিণ জেলা ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উত্তর জেলা ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজেদুল হক সহ বিভিন্ন উপজেলা, জেলা ও ইউনিট ম্যানেজার ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং বৃহত্তর চট্টগ্রামে ফার্মাসিটিক্যালস পরিবারে কর্মরত সহকর্মী বৃন্দ। 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খান সোহেল।

বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ সম্প্রতি কিছু ভুঁইফোড় ও অনলাইন মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের অপমানজনকভাবে “দালাল” বলে হেয়প্রতিপন্ন করা, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার এবং ঢাকা মেডিকেল কলেজের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যোগসাজসে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ কর্তৃক অন্যায় গ্রেফতার ও হয়রানির ঘটনা পুরো পেশাজীবী সমাজকে ক্ষুব্ধ করেছে।

সমাবেশ থেকে অবিলম্বে মানহানিকর বক্তব্য প্রত্যাহার, বিভ্রান্তিকর ভিডিও অপসারণ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি বা কর্মকর্তাকে হয়রানি না করার জোর দাবি জানানো হয়।

পরিশেষে বক্তারা বলেন, পেশাগত মর্যাদা ও ন্যায়সঙ্গত দাবির প্রশ্নে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।