সীতাকুন্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ে তথাকথিত অনলাইন ও স্যোশাল মিডিয়ায় আমার নাম জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট গল্প প্রচার করছে কিছু কিছু স্বার্থান্বেষী মহল।

 প্রকৃত সত্য হচ্ছে যে, জঙ্গল সলিমপুর আমার নির্বাচনী এলাকার একটি ওয়ার্ড হলেও ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর অদ্যাবধি ওই এলাকায় আমার যাওয়া হয়নি। 

বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে গণসংযোগের জন্যও আমি জঙ্গল সলিমপুরে যাইনি।

জঙ্গল সলিমপুরে কোনো গ্রুপকে আমি পৃষ্ঠপোষকতা করেছি এমন নজির নেই।

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীরাও এখানে অপরাধমূলক কর্মকান্ডের সাথে সংশ্লিষ্ট নয়।

 এখানে সন্ত্রাসী এবং দখলদাররা নিজেদের অপকর্মকে আড়াল করতে আমার নামে এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকার নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এগিয়ে যাচ্ছে। সেগুলো বাস্তবায়িত হলে যাদের অপরাধমূলক কর্মকান্ড চালানো সম্ভব হবে না, মূলত তারাই এইসব মিথ্যা রটনা চালিয়ে যাচ্ছে। 


সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনকে যারা চ্যালেঞ্জ করতে চায়, তাদের অস্থিত্ব এখানে অচিরেই বিলীন হয়ে যাবে বলে আমার বিশ্বাস। জনপ্রতিনিধি তথা সরকারের অংশ হিসেবে আমি চাইবো আমার এলাকা সন্ত্রাস এবং দখলদারমুক্ত হোক। সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ।

সবাইকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রচারনায় বিভ্রান্ত না হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।