বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে অদ্য বুধবার বিকালে আগ্রাবাদস্থ হোটেল জামান'স হল রুমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে
সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মাস্টার ও
সিনিয়র সহ-সভাপতি মোঃ আওরঙ্গজেব খান সম্রাট এর
যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, বিশেষ অতিথি, সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, হাজী মোহাম্মদ সালাউদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির
সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি, সরফরাজ কাদের রাসেল, নৌ-যান কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল জলিল সিকদার মাষ্টার, যুগ্ম সম্পাদক, জাকির হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় নৌযান শ্রমিক কর্মচারী দলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেন ।
বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম কাউসার (মাষ্টার) সহ-সভাপতি মোঃ আলা উদ্দিন (মাষ্টার) , মোঃ মুছা মিয়া (মাষ্টার),মোঃ নাজের হোসেন চৌধুরী ফারুক, মোঃ হাফিজুল শেখ (ইঞ্জিনিয়ার), মোঃ ফখরুল ইসলাম মনছুর (মাষ্টার) ,, মোঃ মকবুল হোসেন মুকুল,সিনিঃ যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আমিন রসুল (মাষ্টার)
যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান (আইএমই), মোঃ মোজাম্মেল হক (মাষ্টার)মোঃ জাবেদ আহম্মেদ,ছৈয়দ মোঃ শওকত হাসান,দিদারুল করিম মাষ্টার, মোঃ মাইউদ্দিন (মাষ্টার) মোঃ বুলবুল (মাষ্টার)মোঃ সাইফুল ইসলাম শিমুল (মাষ্টার),মোঃ আব্দুর কাইউম (ইঞ্জিনিয়ার),
মোঃ অলিউল ইসলাম (সুকানী),মোঃ আনোয়ার হোসেন (মাষ্টার),মোঃ আবদুল আউয়াল (মাষ্টার),
সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও
এসময় বক্তারা বলেন ,নৌ সেক্টরে ন্যূনতম মজুরি কাঠামোর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন। অন্যায়ভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল করে তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।, দুর্নীতি, অনিয়ম এবং বৈষম্যের কারণে শ্রমিকদের প্রত্যাশিত জীবনমানের উন্নয়ন ঘটেনি। এসব সমস্যার স্থায়ী সমাধানে শ্রমিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা প্রয়োজন।
আসুন, আমরা ঐক্য, ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ করি। শ্রমিকের মর্যাদা রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন কর্মপরিবেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার।
পরিচিতি সভাশেষে প্রধান বক্তা ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।