চট্টগ্রামের হাটহাজারী থানাথিন দঙ্গল দক্ষিণ পাহাড়তলি চসিক ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড অন্তরগত ৩নম্বর বাজার এলাকায় অবস্থিত মরহুম আব্দুল গনি মাতবরের খামারবাড়ির পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তুলে রবিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন তাঁর উত্তরাধিকারী এবং দুবাই প্রবাসী মোহাম্মদ ফরহাদের পরিবার ।
লিখিত বক্তব্যে ওয়াহিদুল আলম বক্তব্যে তিনি দাবি করেন, প্রায় একশ বছরেরও বেশি সময় ধরে পরিবারটি বৈধভাবে ওই সম্পত্তির মালিক ও ভোগদখলকারী। সেখানে দীর্ঘদিন ধরে বনায়ন, ফলজ ও বনজ গাছের বাগান, খামারবাড়ি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি, হুমকি এবং অনধিকার প্রবেশের পাশাপাশি খামারবাড়ির গাছপালা ও স্থাপনার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন তারা।
পরিবারটির অভিযোগ, সম্প্রতি খামারবাড়িতে কর্মরত কেয়ারটেকারদের ওপর সংঘবদ্ধভাবে হামলা, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে পরিবার ও কর্মরত কেয়ারটেকারদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
এ ঘটনায় ইতোমধ্যে হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উত্তরাধিকারীরা প্রশাসনের কাছে চার দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে অবৈধ দখলচেষ্টা বন্ধ করা, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবার ও কেয়ারটেকারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের বৈধ মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখলের অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা।
পাশাপাশি ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে দুবাই থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন মোঃ ফরহাদ, উপস্থিত ছিলেন নিলুপা, আমিনুর রহমান, দিদারুল আলম,ওয়াহিদুল আলম, মো: ইকবাল