অক্টোবর সেবামাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া, এমিয়েবেল রোজ গার্ডেন, বাতিঘর, কসমোভ্যালী ও লায়ন্স ক্লাব চিটাগাং সিটির যৌথ উদ্যোগে পটিয়ার দক্ষিন ভূর্শি নয়াবাড়ি ঈদগাহ মসজিদ ময়দানে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেষ্ট, ব্লাড গ্রুপ নির্ণয়, মাছের পোনা অবমুক্তকরন ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। লায়ন লুভনা হুমায়ুন সুমির সঞ্চালনায় ও লায়ন গোলাম কিবরিয়া টিপুর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫- বি৪ এর আর,সি হেডকোয়ার্টার লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন মনিরুল ইসলাম এম,জে,এফ, লায়ন এ,কে,এম সালাউদ্দিন এম,জে,এফ, লায়ন সুলতানা নুরজাহান রোজী এম,জে,এফ, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন এস,এ,এম শাহাদাৎ হোসেন, কসমোভ্যালীর প্রেসিডেন্ট লায়ন নিজাম উদ্দিন, বাতিঘরের প্রেসিডেন্ট লায়ন শামসুন নাহার ফেরদৌসী ঝুমু, এমিয়েবেল রোজ গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন এন,এ,এম শরিফ, লায়ন ইবনে মিজান, লায়ন শিমুল সেন, লায়ন সাজ্জাদ মাহমুদ রাসেল, লায়ন শিরিন আক্তার শিল্পী, লায়ন ফারহানা হক, লায়ন আলি হায়দার সহ লায়ন্স ও লিও জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মাননীয় লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন পি,এম,জে,এফ এর মমতাময়ী মাতার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন এবং উনার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অক্টোবর সেবামাস উপলক্ষে পটিয়ায় লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রম সম্পন্ন