মাসব্যাপী কর্মসূচিতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে গুরুত্বারোপ
ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেডে শুরু হয়েছে মাসব্যাপী বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন সেবা। অক্টোবর মাসজুড়ে চলমান এ কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে রোগীদের বিনামূল্যে স্ক্রিনিং ও চিকিৎসকের পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে পার্কভিউ হসপিটাল লিমিটেড নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সফলতার সম্ভাবনা বাড়ে।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। অনুষ্ঠানে হাসপাতালের সার্জারি, গাইনি ইউরোলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেবা প্রদান করবেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ শেফাতুজ্জাহানচট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাজমা মাহবুব, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তাহিরা বেনজীর, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের রেজিস্টার ডাঃ রায়হানা আহমেদ
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের এ উদ্যোগের মাধ্যমে নারীদের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, পার্কভিউ হসপিটাল লিমিটেডে অক্টোবর মাসজুড়ে নির্ধারিত সময়ে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন সেবা দেওয়া হচ্ছে। সেবা সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতালের হটলাইন ০৯৬১০৮১৮৮৮৮ অথবা ১০৬১৯ নম্বরে যোগাযোগ করা যাবে।