মোনাভী টেক্সটাইলের ছয় পরিচালককের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ প্রচার করায় আজ ৬ই অক্টোবর  মোনাভী টেক্সটাইল পক্ষ থেকে চল্লিশ কোটি টাকার ঋণ পরিশোধ করে আপোষ করেছেন । এর মাধ্যমে  আইএফআইসি ব্যাংকের  চল্লিশ কোটি টাকার খেলাপি ঋণ আদায় ।

আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে বলেন, আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখার  ঋণখেলাপি মোনাভী টেক্সটাইল আজ চল্লিশ কোটি টাকার ঋণ পরিশোধ করার আপোষ করেছেন ।

আদালত সুত্রে জানা যায়, গত ২৭ জুন সোমবার আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার ২৫ বছরের পুরোনো ২১৭ কোটি টাকা খেলাপী ঋণ পরিশোধ না করায় মোনাভী টেক্সটাইল কমপ্লেক্স লিঃ এর পরিচালক মোঃ শাহ মুরাদ , পরিচালক মোঃ ইদ্রিস মিনহাজ , পরিচালক মোঃ ইলিয়াস মুরাদ , পরিচালক  মোঃ সামসুদ্দিন ( রিয়াদ ) , পরিচালক মোঃ শামসুল আলম  ( ফয়সাল ) , পরিচালক মিসেস ফারজানা মুরাদ  এই ৬ ( ছয় ) পরিচালককের বিরুদ্ধে ওয়ারেন্ট সহ দেশ নিষেধাজ্ঞা দিয়েছিল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান ।