ছোট্ট একটি শব্দ "মা"!
কিন্তু অনুভূতিটা বিশাল !
আকাশের চেয়েও বিশালতা তার।
তোমার অস্তিত্বে আমার বেড়ে উঠা ,
তোমার দেহটি বদলে গেলো দিনে দিনে।
কতো কষ্ট পেয়েছো তুমি মা ,,,,,,,!
তবুও "উহ্" শব্দটাও করোনি কখনো।
হাত-পা ছুঁড়ে কতো আঘাত করেছি তোমায় ,
নিরবে সয়েছো।
তারপরও স্বস্তির নিঃশ্বাস ফেলেছো।
কারণ মা হবে তুমি !
তোমার নারী জীবন পূর্ণতা পাবে !
সেই আকাংখিত দিনটির অপেক্ষায় দিন গুনতে।
হাজারো স্বপ্ন রাঙানো ছিলো চোখ দু'টো তোমার ,
কারণ তুমিতো মা মমতার খনি।
সহ্যের পাহাড় যেন তুমি মা !
মহা ত্যাগের আরেক নাম "মা"।
একদিন ----
তোমার সব তচনচ করে ,
তোমাকে রক্তের সাগরে ভাসিয়ে ,
ধরনী আলো করে আসলাম আমি।
এতো যন্ত্রণার পরও ,
তোমার চোখে মুখে আনন্দ ,
শুরু হলো নতুন জীবন যাত্রা।
শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি দিয়েই যাও মা !
আমার নিজ চামড়ায় তৈরি জুতা ,
তোমার পায়ে পড়িয়ে দিলেও ,
তোমার দুধের ঋণ শোধ হবে না ,
হবার নয়।
মাগো , তুমি অতুলনীয়া !
তুমি অদ্বিতীয়া !
তোমার তুলনা শুধুই তুমি মা !!
দুনিয়ার সব কিছুই বদলে যায় , কিন্তুু মায়ের ভালোবাসা তা কখনোই বদলায় না। বদলাতে পারে না ..!!
মায়ের প্রতি ভালোবাসা সর্বক্ষণে , সর্ব মুহূর্তে উজাড় করে দিতে হবে।
মা যেমন তার জীবন আমাদের জীবনের উন্নতির জন্য উজাড় করে দিয়েছেন , তেমনিভাবে আমাদেরকেও তাই করতে হবে। জীবনের যাত্রা পথ সহজ হয় যার অনুপ্রেরণায় , যার ত্যাগ আর অকৃত্রিম ভালোবাসায় , সেই মা-কে প্রতিদিন বলবো , "মা , তোমায় ভালোবাসি। অনেক ভালোবাসি।"
পৃথিবীতে সবচেয়ে সুখের ক্ষণ হলো মায়ের আঁচল দিয়ে চোখের জল মোছা। আর সবচেয়ে কষ্টের হলো মায়ের চোখের জল দেখা।
মা মমতার মহল .....
মা পিপাসার জল .....
মা ভালোবাসার সিন্ধু .....
মা উত্তম বন্ধু ......
মা ব্যথার ঔষুধ .....
মা কষ্টের মাঝে সুখ .....
মা চাঁদের ঝিলিক .....
মা স্বর্গের মালিক।
মায়ের কোল যে কতো বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা মাথায় নিয়ে একবার মায়ের কোলে মাথা রাখতে পারলে সব চিন্তা দূর হয়ে যায়। দুনিয়ার যেখানেই যাই না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাই না। মা তার মাতৃত্বের পরিচয়েই মহীয়ান। এই মায়ের ঋণ শোধ করার সুযোগ এই পৃথিবীতে কোনো সন্তানেরই নেই। আমার মা সহ পৃথিবীর সব মায়েদের জানাই শ্রদ্ধাবনত হয়ে সালাম আর ভালোবাসা।