চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিশ্বজিৎ মজুমদার ওরফে বিষুর বিরুদ্ধে প্রশাসনের ছত্রছায়ায় প্রকাশ্যে চলাফেরার অভিযোগ উঠেছে।
সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও বিশ্বজিৎ মজুমদার বিষু নগরীর হাজারী গলিতে অবস্থিত লোটাস ফার্মেসিতে নিয়মিতভাবে বসে ব্যবসা পরিচালনা করছেন। এতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
একই সূত্র আরও জানায়, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে একটি সূত্র নিশ্চিত করেছে অর্থের বিনিময়ে আনোয়ারা থানার
এসআই পদ মর্যাদার এক পুলিশ কর্মকতা প্রশাসনের বিভিন্ন গোপন তথ্য বিশ্বজিৎ মজুমদার ওরফে বিষুর ফাসঁ করছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিশ্বজিৎ মজুমদারের মুঠোফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,অধিকাংশ আওয়ামী লীগ নেতা পালিয়ে গেলে প্রশাসনের সহযোগিতা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের দাবী জানান। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
দ্বিতীয় পর্বে থাকছে ভারত থেকে চোরাপথে আসা ঔষধ নিয়ে বিস্তারিত