জাতীয় সংসদ কেবল আইন প্রণয়নের স্থান নয়; এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি, নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের তি সংসদের অতিথি গ্যালারিতে ঘটে যাওয়া দুটি ভিন্নধর্মী ঘটনা সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে একটি ছিল অত্যন্ত সম্মানজনক ও মানবিক, অন্যটি ছিল দুঃখজনক ও অস্বস্তিকর।
সংসদে চলছিল জুলাই অভ্যুত্থান নিয়ে মুলতবি আলোচনা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এই অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আলোচনার গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষভাবে আমন্ত্রণ জানায় সেই আন্দোলনে আহত যোদ্ধা এবং শহীদদের পরিবারের সদস্যদের। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শহীদদের বাবা-মা, স্বজন এবং আহত অনেক তরুণ, যারা নিজেদের শরীর ও জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তারা সংসদের অতিথি গ্যালারিতে বসে আলোচনা শুনছিলেন। অনেকের চোখেমুখে ছিল আবেগ, আবার অনেকের মনে ছিল গর্ব কারণ যে আন্দোলনের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, তা আজ জাতীয় সংসদের আলোচ্য বিষয়।
কিন্তু সংসদের প্রথম সেশনের বিরতির সময় ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা।
অতিথি গ্যালারির সামনে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের সঙ্গে শহীদ পরিবারের কয়েকজন সদস্য এবং আহত যোদ্ধাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কথোপকথন দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে হান্নান মাসুদ আঙুল উঁচিয়ে উচ্চস্বরে তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন কেন তারা সরকারের আমন্ত্রণে সংসদ অধিবেশন দেখতে এসেছেন।
এই আচরণে উপস্থিত অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ হন। কারণ অতিথি গ্যালারিতে উপস্থিত ব্যক্তিরা ছিলেন এমন মানুষ, যাদের পরিবার বা নিজেরা দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং অনেকেই সেই ঘটনার কারণে শারীরিক ও মানসিক ক্ষতির শিকার। তাদের প্রতি সম্মান প্রদর্শন করা রাজনৈতিক সৌজন্যেরই অংশ হওয়া উচিত ছিল।
অভিযোগ রয়েছে, ওই সময় জামায়াতের কয়েকজন সংসদ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন এবং পরিস্থিতি শান্ত করার পরিবর্তে বিতর্ককে আরও উত্তপ্ত করে তোলেন। ফলে ঘটনাটি দ্রুতই অস্বস্তিকর রূপ নেয় এবং অতিথিদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সংসদের ভেতরে এই ধরনের আচরণ স্বাভাবিকভাবেই অনেকের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শহীদ পরিবার বা আহতদের প্রতি অসম্মানজনক আচরণ একটি গণতান্ত্রিক সমাজে কাম্য নয়।
তবে একই দিনে সংসদ ভবনের ভেতরেই দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটি দৃশ্য যা অনেকের কাছে ইতিবাচক বার্তা বহন করেছে।
মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ শেষ করে সরাসরি অতিথি গ্যালারির দিকে যান। সেখানে উপস্থিত আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি একে একে ব্যক্তিগতভাবে কথা বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রত্যেকের খোঁজখবর নেন কেউ কেমন আছেন, চিকিৎসার অবস্থা কী, পরিবারের পরিস্থিতি কেমন এসব বিষয়ে বিস্তারিত জানতে চান। শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তিনি অনেকের কথা মনোযোগ দিয়ে শোনেন।
শহীদদের বাবা-মায়ের সঙ্গে কথা বলার সময় অনেকের আবেগাপ্লুত হয়ে পড়ার দৃশ্যও দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের ধৈর্য ধরে সান্ত্বনা দেন এবং তাদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন। পাশে থাকা তার সহকারীকে তিনি নির্দেশ দেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখতে।
এই আচরণ উপস্থিত অনেকের কাছে ছিল মানবিক ও সম্মানজনক।
রাজনীতিতে অনেক সময় কথার যুদ্ধ চলে এক দল অন্য দলের সমালোচনায় ব্যস্ত থাকে। কিন্তু কিছু পরিস্থিতিতে কথার বদলে কাজই সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে দাঁড়ায়।
নির্বাচনের আগে রাজনৈতিক ময়দানে এমন দৃশ্য অনেকেই লক্ষ্য করেছিলেন। বিভিন্ন জনসভায় বিরোধী নেতারা প্রায়ই তারেক রহমানের কঠোর সমালোচনা করতেন। কিন্তু তিনি অনেক ক্ষেত্রেই সেই সমালোচনার জবাবে সময় ব্যয় না করে নিজের বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেন।
সংসদের অতিথি গ্যালারিতে দুই দৃশ্য,একটি অসম্মানের, অন্যটি মানবিকতার
অতিথি গ্যালারির সামনে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের সঙ্গে শহীদ পরিবারের কয়েকজন সদস্য এবং আহত যোদ্ধাদের কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কথোপকথন দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে হান্নান মাসুদ আঙুল উঁচিয়ে উচ্চস্বরে তাদের উদ্দেশে