চট্টগ্রামের আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের তফসিলভুক্ত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন এস্টেটের নিয়োগপ্রাপ্ত যুগ্ম মোতোয়াল্লীগণ। 
রোববার জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক আবেদনে তারা অভিযোগ করেন, উচ্চ আদালতের আদেশ ও ওয়াকফ আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তির বৈধ অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পর থেকেই একটি প্রভাবশালী দখলদার চক্র তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৪ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কাছে অবৈধ দখলদার উচ্ছেদ এবং ওয়াকফ এস্টেটের নামে বি.এস খতিয়ান সৃজনের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। এর জেরে ১৬ মে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নূর হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওয়াকফ এস্টেটের অফিসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা অফিস ভাঙচুর করে এবং কেয়ারটেকারকে মারধর করে বলে দাবি করেন আবেদনকারীরা।
যুগ্ম মোতোয়াল্লীগণের দাবি, ওয়াকফ সংক্রান্ত বিষয়টি উচ্চ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ও ন্যায়সঙ্গত হিসেবে বিবেচনা করলেও একটি চক্র অবৈধভাবে সম্পত্তি দখল করে রেখেছে। তারা আরও অভিযোগ করেন, দখলদারদের চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অপহরণের চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আবেদনে জেলা প্রশাসকের কাছে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ওয়াকফ এস্টেটের নামে বি.এস খতিয়ান সৃজন ও অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতার নির্দেশ দেওয়া এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
আবেদনকারীরা হলেন আজিজ উল্লাহ ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতোয়াল্লী মোঃ শহিদুল্লাহ ও মোঃ নুরুল ইসলাম।
 এই সময় জেলা প্রশাসক এর হয়ে স্মারক লিপি গ্রহণ করেন ডিসি কার্যলয়ের সিওটু ডিসি ইমতিয়াজ। 
এই সময় উপস্থিত ছিলেন ওমর ফারুক,  আতিক মাঝি,
আব্দুল বারেক, তারেকুর রহমান জনি,আব্দুস সোবান, মোহাম্মদ ইউনুস,মোহাম্মদ বেলাল, মোহাম্মদ শিপন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আজম, ইউসুফ মাস্টার,জাকির হোসেন, মোঃ সুমন, হানিফ 
শাকিব সহ ওয়াকর্ফ এস্টেট এর অন্যান্য কর্মকর্তাগণ।