1.  নগরীর দক্ষিণ খুলশী এলাকায় অবস্থিত খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন সিহান রতন তালুকদার, চেয়ারম্যান জে,কে,এ, ডব্লিউ এফ, বাংলাদেশ। 7 ড্যান বাংলাদেশ কারাতে ফেডারেশন। 
  2. সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মাহাতাব উদ্দীন চৌধুরী। 
  3. খুলশী চাইল্ড গ্রামার কে,জি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি, আরো উপস্থিত ছিলেন  খুলশী কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি প্রত্যয় চৌধুরী  ক্লাবের ভাইস প্রেসিডেন্ট  আজওয়াদ মালিক রাফসান, প্রশিক্ষক মো: জাওয়াদ কবির রাইমান।
  4. সম্মানিত অভিভাবক - অভিভাবিকাগনের উপস্থিতিতে বিভিন্ন কিউতে যারা বেল্ট প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে যথাক্রমে, রোদেলা, লাবিবা, ইভা দেব, রুসাইদ হোসাইন, তাহিয়া ইসলাম,  নুসাইবা ইসলাম, মানতাসা আবেদীন চৌধুরী, জাওয়াদ মাহাদী, জেরিন সাদাফ মুনলী, সাফাকাত তাইয়াবা স্মাইলী, তাসফিয়া নূহা, মাহির লাবিব উল্লাহ, সৌতম বিশ্বাস, আহনাফ সিদ্দিক,  তাসনিম, মিহরান জাইফ উল্ল্যা, আহিয়ান ফাহমুন সায়ান, মিহরান জাইফ উল্ল্যাহ, রুয়াইদ হোসেন, লামিয়া আক্তার নুহি, নাভা ইসলাম, আবু রাইহান ও মুহতাসিন বিল্লাহ, উপস্থিত অতিথি ও অভিভাবক - অভিভাবিকারা খুলশী কারাতে একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করেন।