চট্টলার মহান দানবীর ও মানবহিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব সৈয়দ আব্দুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ অদুদ স্মৃতি সংঘের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অদুদ স্মৃতি সংঘের সভাপতি জনাব কাজী মুহাম্মদ মনছুর মাহমুদের সভাপতিত্বে এবং সংঘের কার্যকরী সদস্য জনাব মুনির উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য জনাব কামাল উদ্দীন সিকদার। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার জনাব কাজী মোহাম্মদ মঈনুদ্দিন। এ ছাড়া সার্বিক আয়োজনের বিষয়ে মূল প্রতিপাদ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সংঘের উপদেষ্টা জনাব মোহাম্মদ আলী সিকদার।

সভায় আরও বক্তব্য রাখেন সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জনাব জানে আলম চৌধুরী, উপদেষ্টা জনাব জামাল সিকদার, উপদেষ্টা জনাব মোহাম্মদ লোকমান, জনাব কাজী মো. মারুফ, জনাব কৃষ্ণ মনি আচার্য, সংঘের সাধারণ সম্পাদক জনাব আবদুল হাকিম সিকদার, জনাব সামির সিকদার, জনাব আবির সিকদার, জনাব মুনতাসির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৮ নভেম্বর মহান এই দানবীরের ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ব্যাপক অংশগ্রহণ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে উদযাপনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোহাম্মদ আলী সিকদার, সদস্যসচিব হিসেবে জনাব মোহাম্মদ লোকমান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে জনাব জানে আলম চৌধুরী।

এ ছাড়া আগামী সোমবার বিকেল ৩টায় দ্বিতীয় প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে।