বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর  চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী  তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি  গোলাম আকবর খোন্দকার।