চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড (দক্ষিণ পাহাড়তলী হাটহাজারী থানা অন্তর্ভুক্ত) এর সড়কটি ঠান্ডাছড়ি থেকে শুরু হয়ে সেকান্দর কলোনি, নগরকানন আবাসিক আকবরশাহ মহল্লা হয়ে আকবরশাহ মাজার পর্যন্ত বিস্তৃত। বহুদিন ধরে সড়কটির উন্নয়ন কার্যাদেশ দেওয়া হলে ও প্রভাবশালী মহল তাদের নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনীর বাধার কারণে কাজ বারবার বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালের কার্যাদেশও একই কারণে বাস্তবায়িত হয়নি, ২০২৫ সালে নতুন করে কার্যাদেশ দেয়া হয় এবং আগস্ট মাসে  কাজ শুরু হয়

চট্টগ্রাম নগরীর দীর্ঘ ৪০ বছর অবহেলিত চসিক নং ওয়ার্ডের , ঠান্ডাছড়ি -সেকান্দর কলোনি-আকবর শাহ সড়ক, চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেনের আন্তরিক সহযোগিতা দৃঢ় মনোভাবের কারণে নানা বাধা পেরিয়ে বহু আকাঙ্ক্ষিত রোডের উন্নয়ন কাজ শুরু হওয়ায় নতুন করে আশার আলো দেখেছিলো, সেকান্দর কলোনি, আকবরশাহ কলোনি, নগরকানন আবাসিক, রহমান কলোনি বরইতলা এলাকার বাসিন্দারা।

চসিক মেয়র এর সদিচ্ছা আন্তরিকতায়  ঠান্ডাছড়ি -সেকান্দর কলোনি-আকবর শাহ রোডের উন্নয়ন কাজ শুরু হয় গত ১৪ অগাস্ট , মেয়র এর দৃঢ়তা,সাহসী আন্তরিক প্রচেষ্টায় ৪০ বছর ধরে অবহেলিত এলাকাটির রাস্তার কাজ শুরু হয়, ধন্যবাদ কৃতজ্ঞতা সবই মেয়র এর কাজের তুলনায় খুব অপ্রতুল, মেয়র স্বপ্নবাজ হয়ে এলাকাবাসীকে স্বপ্ন দেখালেন , ১০০০ পরিবারের হাজার হাজার অসহায় মানুষ  রঙিন স্বপ্ন বুনতে শুরু করলো, হটাৎ আবারো তাদের আশায় ছন্দপতন, আবারও সেই কালোমেঘের আনাগুনা, কন্ট্রাক্টর দীর্ঘদিন কাজ করে বিল না পাওয়াতে ডিসেম্বর ২০২৫ এর শেষের দিকে কাজ বন্ধ করে দেয়

ডাক্তার শাহাদাত মেয়র নির্বাচিত হয়ে  বলেছিলেন তিনি অনুন্নত ওয়ার্ডগুলো উন্নয়ন নিশ্চিত করবেন, এলাকাবাসীর জিজ্ঞাসা তবে কেন ৪০ বছর ধরে অবহেলিত সড়কটির উন্নয়ন কাজ বন্ধ হয় গেলো  এলাকাবাসী সমস্যা সমাধান করে কাজ পুনরায় শুরু করতে এবং এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছে মেয়র এর প্রতি