ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার): রাজধানীর অভিজাত হোটেল শেরাটনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শেফ ডে ২০২৬। দেশের রন্ধনশিল্পী, শেফ, আতিথেয়তা খাতের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কো রাজ্যের রাষ্ট্রদূত লালা বুথাইনা আল কেরদৌদি আল কুলালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএফবি-র প্রধান উপদেষ্টা জনাব শাকাওয়াত হোসেন এবং উপদেষ্টা ও আশরিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আক্কাস উদ্দিন।

সিএফবি-র সভাপতি শেফ জহির খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক বোরহান খান এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রন্ধনশিল্পের গুরুত্ব, দেশের ঐতিহ্যবাহী খাবারের বিশ্বব্যাপী প্রসার এবং তরুণ শেফদের দক্ষতা উন্নয়নের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে শেফদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শেফদের অংশগ্রহণ ও স্বীকৃতি বাড়াতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও মরক্কোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং খাদ্য ও সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে শেফ জহির খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে শেফদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধিতে সিএফবি-র কার্যক্রম আরও বিস্তৃত করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।