বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে আজ ৭ নভেম্বর বিকেল ৪টায় শহীদ জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের পূর্বে রাউজান উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক সভাপতি গোলাম আকবর খোন্দকার বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে শহীদ জিয়া ও বিএনপি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যৃত্থানের মাধ্যমে শহীদ জিয়া ক্ষমতার কেন্দ্রে এসে যায়। শহীদ জিয়া জাতীয়তাবাদী চেতনায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেন।শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। শহীদ জিয়া আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কঠোর পরিশ্রম করে গেছেন। তিনি বলেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে। বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে হবে।তিনি তারেক রহমানের নেতৃত্বে গনতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পুষ্পমাল্য অর্পণকালে ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি'র সভাপতি আবু মোহাম্মদ , চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেলিম নুর, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নুরুল হুদা, জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা বিএনপি নেতা কমেলিন্দু শীল,আব্দুল মান্নান, দিদারুল আলম, আবসারুজ্জামান,মাহবুবুল আলম,আনোয়ার হোসেন, আবু তাহের, সিরাজ চেয়ারম্যান, জাতীয়তাবাদী শ্রমিক দল রাউজান উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন রাসেল, বিএনপি নেতা মোঃ ফারুক,বেদারুল আলম, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দল রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ছাবের, শ্রমিক দল পৌরসভা সভাপতি মোঃ আরিফ ,জাসাস রাউজান উপজেলা সভাপতি আল মারুফ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা মোঃ পারভেজ ,মোঃ সোহেল, মৎস্যজীবিদল নেতা মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা আনিস উদ্দীন ইমন,প্রীতম সরকার ও মোঃ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে- গোলাম আকবর খোন্দকার