ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখার  প্রায় একশত ষাট কোটি টাকার   ঋনখেলাপি ব্যবসায়ী মোঃ আবু সাঈদ চৌধুরী ( সম্রাট) তার  স্ত্রীর মিসেস সালমা সাঈদ চৌধুরীকে  দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেছেন অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক যুগ্ম-জেলা জজ মুজাহিদুল ইসলাম।

আজ বুধবার বিকেলে তিনি এই নিষেধাজ্ঞা প্রদান করেন।

এই তথ্যটি নিশ্চিত করেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

 আদালত সুত্রে জানা যায়,  মোঃ আবু সাঈদ চৌধুরী ( সম্রাট )  ব্যবস্থাপনা পরিচালক- সাঈদ ফুডস্ লিমিটেড , আলহাজ্ব খুরশিদ আরা বেগম , ,পরিচালক – সাঈদ ফুডস্ লিমিটেড , মিসেস সালমা সাঈদ চৌধুরী পরিচালক- সাঈদ ফুডস্ লিমিটেড ৫৮,৬৯,২৪,৪০৭.৪৮ টাকা ঋণ গ্রহণ করলেও ৩০শে জুলাই  ১৫ সাল পূর্ব পর্যন্ত একটি টাকাও পরিশোধ করে নাই । বিবাদীগণ বিভিন্ন তারিখে ব্যাংকে চিঠি দিয়ে ৬০ কোটি টাকা ঋণ পুন্য তপশীলের আবেদন করলেও আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কোন ডাউন পেমেন্ট পরিশোধ করেনি । এই বিপুল পরিমাণ ঋণের বিপরীতে কেনি স্থাবর সম্পত্তি সহায়ক জামানত হিসেবে দায়বদ্ধ নাই । মুলঋন ৫৮,৬৯,২৪,৪০৭,৪৮ টাকা বিতরণের ১১ বছর অতিক্রম করলেও বিবাদীগণ কেবলমাত্র ৫ লক্ষ টাকা পরিশোধ করেছে । বর্তমানে সুদ আসলে বিবাদীগণের দেনার পরিমাণ ১৬০ কোটি টাকার বেশী । মামলা দায়েরের পর থেকে ডাউন পেমেন্ট পরিশোধ করে সুদ মওকুফ |সুবিধার মাধ্যমে ঋণ পরিশোধের কোন সদিচ্ছা বিবাদীগণ দেখাননি । সার্বিক বিবেচনায় বিবাদীগণ অভ্যাসগত ঋণ খেলাপী বলেই প্রতীয়মান হয় । বিবাদীগণ দেশত্যাগ করতে পারলে সম্ভাব্য ডিক্রিকৃত টাকা আদায় করা অসম্ভব হয়ে পড়বে ।

 দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো । উল্লেখিত বিবাদীগণ যেন দেশত্যাগ করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার জন্য আদেশের কপি বিশেষ পুলিশ সুপার , ( ইমিস্লোশন ) বিশেষ শাখা , বাংলাদেশ পুলিশ , মালিবাগ , ঢাকা বরাবর প্রেরণ করা হউক ।