বাংলাদেশের শেয়ারবাজারে আগের কার্যদিবসের ধারাবাহিকতায় টানা দরপতনের পর মঙ্গলবার (১৮ অক্টোবর) দিন শেষে সূচকের মিশ্র প্রবণতা ছিল। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। পুঁজিবাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৬ হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনের মতো ডিএসই শরিয়া সূচক দশমিক শূন্য ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৬ পয়েন্টে, ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। 


ডিএসইতে ৩৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, দরপতন হয়েছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ২২০টির। 

ডিএসইতে মোট ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩০০ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৫৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করছে। 


সিএসইতে ২০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ৮৪টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।