আমার মুখ খোলাবেননা।  মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমাকে সাইজ করতে চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন।

  সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী এই  দুই ছেলের বিরুদ্ধে দুদকে মামলা হওয়ায়  সরকারকে বেকায়দায় ফেলার হুমকি দিল চট্টগ্রাম ২ আসনের সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি এমপি।

গত সোমবার ২০ (ফেব্রুয়ারী) রাতে শাহসুফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি নজিবুল বশর  এমপি এই হুমকি দেন।

তিনি হুমকি দিয়ে  বলেন,  ওরা এখনও নজিবুল বশর কি তা চিনে নাই। আমার জন্য অনেক দেশ কথা বলবে, বিএনপিকে ঘরে ডুকানো সম্ভব নজিবুল বশরকে না!

তিনি বলেন, আমার সিট আমি ঠিক করি। সরকারও জানে। কওমীর সাথে সরকারর গন্ডগোল আমি সরকারকে সহযোগিতা করেছি। আগামী নির্বাচনেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হবেন বলে জানান। তিনি বলেন আমি ভেসে আসিনাই।  মাইজভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশ্য হাত দিয়েছে তাদের হাত পু্ড়ে গেছে।
 

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছেলে সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

উল্লেখ্য প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও তার ভাই সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।