মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা তৃণমৃল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়তনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম সদরের উদ্যোগে  প্রশিক্ষণার্থীদের সনদ  ও ভাতা  বিতরণ অনুষ্ঠান গত ১৫ ই মার্চ সকালে পুর্ব বাকলিয়াস্থ জেলা  কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে চট্টগ্রামের  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। টেলিকনফারেন্সে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। উদ্ধোধক ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়ব। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র সহকারী এক্সিকিউটিভ কমিশনার সুনন্দা রায়। এতে বিশেষ অতিথি ছিলেন তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রভাষ চন্দ্র রায়, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চসিক কাউন্সিলর আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য কোহিনুর হোসেন খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আকতার রোজী, ভুমিদাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য আকলিমা আকতার, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মাধবী বড়ুয়া, বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রহিম, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা মমতাজ, তৃণমুল প্রকল্পের সহকারী পরিচালক শাহ মোঃ আবদুর রাজ্জাক, সহকারী পরিচালক প্রশিক্ষণ মোঃ কাইয়ু, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের জেলা কর্মকর্তা শাহানা পারভীন, ১৮নং ওয়ার্ড বি ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ পারভেজ, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম সদরের প্রশিক্ষণ কর্মকর্তা সায়মা নওসীন লুনা, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার সহকারী প্রোগামার জহিরুল ইসলাম, রুশ্নি আক্তার, শাহাদাত হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব নারী উন্নয়নে আজ বাংলাদেশ বিশ্বনন্দিত। নারীদেরকে বহুমুখী কর্মদক্ষ করার জন্য সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। তিনি বলেন নারীদের কর্মদক্ষ সম্পন্ন গড়ে তুলে ধরার জন্য বর্তমান সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৃণমুল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য যে প্রকল্প গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। তিনি নারী উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে আতœনির্ভরশীল মানুষ হিসেবে প্রতিষ্ঠার আহবান জানান। সভার উদ্ভোধক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়ব বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বে সারা বিশ্বে সমাদৃত। যার সুযোগ্য নেতৃত্ব দেশ একটি কাঙ্খিত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন মহিলা ও শিশু বিষযক মন্ত্রাণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সারা দেশে নারী উদ্যোক্তা ও কর্মসংস্থান ব্যাপক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। সারাদেশে ৮০ টি  ৬৪ জেলায় ৮০ টি প্রশিক্ষণ কেন্দ্রের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জেলা ও মহানগরে ৭ টি বিষয় এবং উপজেলা পর্যায়ে ৫ টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বর্তমানে ২ লক্ষ ৫৬ হাজার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তন্মধ্যে ৫৬ হাজার ১২২ জন প্রশিক্ষণার্থী ইতিমধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছে। অন্যান্যরাও ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আসবে। সভার সভাপতি চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসক বলেন নারী উন্নয়ন সুনিশ্চিত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় মহিলা সংস্হার যে কোন উস্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সর্বাতœক সহযোগিতা প্রদান করা হবে।তিনি বৃহত্তর বাকলিয়ায় অতি শীঘ্রই নারীদের খেলাধুলার জন্য  সরকারি জায়গা পাওয়া সাপেক্ষে একটি মহিলা স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সম্ভব হলে ছেলেদের জন্য একটি বাস্কেট বা বলিভল খেলার জন্য একটি মিটি স্টেডিয়াম নির্মাণেরও।  পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। সভা শেষে ৮০ ও ৪০ দিনব্যাপী ৩৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও ভাতা প্রদান করেন অতিথিবৃন্দ।