প্রধানমন্ত্রী শান্তি চুক্তি করে খুনি সন্তু লারমার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। বঙ্গবন্ধু বেচেঁ থাকলে তিনি এই কাজটা করতেন না।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদর এর কেন্দ্রিয় চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে খুনি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে সেনা কর্মর্কতা মাষ্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দীন হত্যার প্রতিবাদেমানববন্ধনে এই সব কথা বলেন।
চিৎকার করে বলব, আপনারা লিখেন ।আমার বক্তব্য প্রধানমন্ত্রী খুনিকে জাতীয় পতাকা দিতে পারে না।বেঁচে থাকার জন্যে কথা বলা আমার সাংবিধানিক অধিকার ।জাতীয় প্রেসক্লাবেও বলতে চেয়েছিলাম মুক্তিযোদ্ধা মন্ত্রী বাধা সৃষ্টি করেছিলেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম বাতেন এর সভাপতিত্বে এম এ আমিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির , ডা. ইউসুপ আলী , মো : আল আমিন । বান্দরবান জেলা পিসিসিপির সভাপতি আসিফ ইকবাল , খোসাল খান ।