চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১৯ই মার্চ সন্ধ্যায় সমিতির সভাপতি আলহাজ্ব নুর হোসেনের সভাপতিত্বে নগরীর জিইসি কনভেনশনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ ইফতেখার। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম ভুঁইয়া শাহীন ও আবৃত্তিশিল্পী তহুরা পিংকীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি এডভোকেট আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দীন, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশনের মহাসচিব এড. মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুল হক, সাবেক সভাপতি এড.আবু মোঃ হাশেম, সাবেক সভাপতি এড.মোঃ এনামুল হক, সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দীন, সাবেক সভাপতি এড.ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক কুমার দাশ, চট্টগ্রাম মহানগর পিপি এড. মোঃ আবদুর রশিদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি বাবু নিতাই চন্দ্র দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এড. আবদুল ওহাব, এড. মোস্তাফা কামাল মনসুর, জয়শান্ত বিকাশ বড়ুয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. এইচ. এম. জিয়াউদ্দীন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস, আলহাজ্ব কাজী মোঃ মহসিন, আলহাজ্ব মোঃ ইদ্রিস, এড.আলহাজ্ব মোঃ ইলিয়াস, আলহাজ্ব মোঃ আখতার উদ্দীন, আলহাজ্ব মোঃ মুসা, আলহাজ্ব কে. এম. জয়নাল আবেদীন, এড. মোস্তাফা কামাল মনসুর, মোঃ এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক এড. এম. এ. বারী, আনিসুর রহমান, এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বর্তমান সহ সভাপতি শেখ এম. শাহজাহান ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফিরোজ ইফতেখার, যুগ্ম সম্পাদক মোঃ সরওয়ার আলম ভুঁইয়া শিমুল, কোষাধ্যক্ষ এড.আনিস ইফতেখার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আজমল হক মামুন, গ্রন্থনা, ম্যাগাজিন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ তাজউদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য জরজিস আহমদ, বাবু বিপ্লব চন্দ্র ভৌমিক, বাবু সুকান্ত দত্ত, এড. জহির উদ্দীন বাবর, এড. বাবু নিখিল কান্তি দাশ, এ. এইচ. এম. শাহীন আলম, মোঃ ফরিদ সরকার, মোঃ আলমগীর, মিসেস রোমানা বেগম, পদাধিকার বলে কার্যনির্বাহী সদস্য বাবু নিতাই চন্দ্র দাস, এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ সোলায়মান, গীত পাঠকরেন বাবু লিটন মিত্র, ত্রিপিটক পাঠ করেন বাবু বুলবুল বড়ুয়া। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-তিনি বলেন সরকার যাতে প্রকৃত রাজস্ব হতে বঞ্চিত না হয় সেদিকে কর আইনজীবীদের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন কর আইনজীবীদের প্রস্তাবিত নিজস্ব ভবনের আন্তরিক চেষ্ঠা করা হবে। তিনি বলেন কর আইনজীবীদের পেশাগত মান উন্নয়ন ও অবকাঠামো গত মান উন্নয়ন বর্তমান সরকার আন্তরিক। আপনারা জানেন ইতিমধ্যে ভুমি মন্ত্রাণালয়কে যুগোপযোগী করা হচ্ছে। তিনি বলেন দেশ এগিয়ে যাচ্ছে আমাদের মন মানসিকতাও বড় করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি বলেন কর আইনজীবীরা সরকার রাজস্ব উন্নয়নে যে ভুমিকা রেখে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ জানান।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে আরো আন্তরিক হতে হবে। আলোচনা সভা শেষে সংগঠনের প্রকাশনার মোডক উম্মোচন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র পরিবেশিত হয়।