স্বাধীন বাংলার মহান সংস্কার সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারমান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ’র জন্ম হলে এদেশে হাজার সংস্কার উন্নয়ন কাঠামো, উপজেলা, সিটি কর্পোরেশন, রাষ্ট্রধর্ম ইসলাম, জুমবার সাপ্তাহিক ছুটি, প্রশাসনিক শাসন ব্যবস্থা কিছুই হতো না, পদ্মসেতু ব্যতীত বাংলাদেশের ৫৮৬টি সেতু, লক্ষ লক্ষ, কিলোমিটার পাকা রাস্তা, অবনৈতিক শিক্ষা পদ্ধতি, জাতীয় স্মৃতি সৌধ, জাতীয় শহীদ মিনার, জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ সবকিছু সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ করছে, জাতীয় পার্টির সরকার করছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্বাধীন বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আজকের এই দিনে চার বছর পূর্বে আমাদের রাজনীতিক পিতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু এরশাদ লাল সবুজের পতাকা, গর্বের সেনাবাহিনীর তলোয়ার খচিত পতাকা ও লাঙল প্রতীকের পতাকায় আচ্ছান্নিত হয়ে লক্ষ লক্ষ কান্নাজড়িত জনগণের ভালবাসায় শেষ বারের মত সিদ্ধহয়ে রংপুরের দর্শনায় পল্লী নিবাসের সমাধীতে ঘুমিয়ে আছেন। আমরা পল্লীবন্ধু এরশাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। করুণাময় তাঁকে জান্নাতের সুউচ্চ মোকাম দান করুন।
গত১৪ জুলাই, সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার উপরোক্ত কথা বলেন।
চট্টগ্রাম পুরাতন রেলস্টেশনস্থ রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির ক্যাম্প কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা নেতা মুহাম্মদ ওসমান খান, ইউনুচ আলকরণী, রেলওয়ে শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম নগর আহবায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, শ্রমিক নেতা আবুল কাশেম, আইয়ুব খান, মাহতাবুর রহমান, আব্দুর রহিম, আইয়ুব বাবুল, যুব নেতা কামাল উদ্দিন মাসুদ, সাংস্কৃতিক পার্টির ফারুকুল ইসলাম, যুব নেতা জাহেদুল ইসলাম, ছাত্র সমাজ নেতা মাঈনুদ্দীনর রায়হান, জবিরুল হক সোহাগ, জাহিদ হোসেন, ছাত্রনেতা ইব্রাহিম প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুনাজাত করা হয় এবং তবারুক বিতরণ বিতরণ করা হয়।