ডাঃ মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ এবং ডাঃ মুনা ও ডাঃ শাহজাদীর অভিযোগ প্রমানিত হওয়ার পূর্বে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে আজ সোমবার সকালে নগরীর মেমন মাতৃসদন হাসপাতালের সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রিয় কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য ডাঃ সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে চসিক চিকিৎসকগণ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কর্মসচিতে উপস্থিত ছিলেন-চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমাম হোসেন রানা, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্তী', ডাঃ স‚মন তালুকদার, ডাঃ হাসান মুরাদ চৌধুরী, ডাঃ জুয়েল মহাজন, ডাঃ আকিল মাহমুদ নাফে, ইনচার্জ ডাঃ মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডাঃ ইফ্ফাত জাহান, ডাঃ পলাশ দাশ, ডাঃ শাহনাজ আকতার প্রমুখ।