চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান সেভেন টেক্সটাইলের অঙ্গ প্রতিষ্ঠান সেভেন স্মার্ট লুঙ্গির টেরীবাজার শাখার শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী টেরী বাজার গাউছিয়া ম্যানশনে প্রতিষ্ঠিত শো-রুম এর শুভ উদ্বোধন করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জহুরুল ইসলাম রেজা ও টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আহমদ হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা লুঙ্গির মালিক আব্দুস সামাদ, সেভেন টেক্সটাইলের এমডি হাজী নাসির উদ্দিন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দ্দী বাহাদুর, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ব্যবসায়ী মোঃ হারুন, এস.আলম, রাজনীতিবিদ এনায়েত আলী খান, রেজাউল করিম রেজা, আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ। এসময় অতিথিবৃন্দ সেভেন স্মার্ট লুঙ্গির উত্তোরোত্তর সাফলতা কামনা করেন।