তৃণমূল জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন(তৃণমূল এনডিএম')র ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী ,গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন ও দলের ৩য় সম্মেলন উপলক্ষে মত বিনিময় ও আলোচনা সভা তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রফিক আহমেদ লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান বাবু পন্টু পালিত, যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা ও নগর নেত্রী সুলতানা রুপা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের আসমা আক্তার, জসিম উদ্দিন সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।

তৃণমূল এনডিএম'র চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় ও সমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন।