তৃণমূল জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন(তৃণমূল এনডিএম')র ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রফিক আহমেদ লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান বাবু পন্টু পালিত, যুগ্ম মহাসচিব খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা ও নগর নেত্রী সুলতানা রুপা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার টিপু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের আসমা আক্তার, জসিম উদ্দিন সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ।
 
তৃণমূল এনডিএম'র চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, বিভীষিকাময় ২১ আগষ্টের জগন‍্যতম গ্রেনেড হামলায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।