আলী হায়দার সাইমন :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বাস্তবায়নে গ্রামীন ফোন এর সহযোগিতায় জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ গত ২৩ আগষ্ট অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে সাতকানিয়ায় উপজেলার ঢেমশা,নলুয়া,বাজালিয়া,কেউচিয়া, পুরানগড় ইউনিয়ন ও সাতকানিয়া পৌরসভা মোট ৯৪০ ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের মাঝে ফুড প্যাকেজ পৌঁছে দেওয়া হয় ।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এর সার্বিক দিক নিদের্শনায় পৃথক পৃথক অনুষ্ঠানে ফুড প্যাকেজ বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ আসলাম খান। পুরানগড়ের ত্রাণ বিতরণকালে পুরানগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাবুবুর সিকদার এর সভাপতিত্বে জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল সঞ্চালনায় বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, বাজালিয়ায় বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ^াস,চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী মোঃ মোরশেদ আলম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, জেলা ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান, সোসাইটির ডিজাস্টার ও রেসপন্স বিভাগের ফিল্ড অফিসার মোঃ মাহাফুজুর রহমান নয়ন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, বিতরণকৃত ইউনিয়ন সমূহের জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন গণ্যামান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসলাম খান বলেন, সাতকানিয়ায় বন্যা সৃষ্টি হওয়ার পর থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ছুটে এসেছি। রেড ক্রিসেন্টের এই ত্রাণের মাধ্যমে  সাত দিনের খাদ্য জোগান দিতে সক্ষম হবে।