সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল ৩১শে আগস্ট সকালে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সম্মানিত সভাপতি বাবু জয়শান্ত বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক হাসান মিয়া ও এডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নোমান আল মাহমুদ । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক এড. এ.এস.এম. বজলুর রশীদ মিন্টু। উক্ত শোক সভায় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে অবিলম্বে বিচার কার্যকর করার জোর দাবি জানান। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহŸান জানিয়েছেন। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতিবৃন্দ আলহাজ্ব মহসিন চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, মোঃ এনায়েত উল্লাহ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আলহাজ্ব মোঃ নুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ ইফতেখার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আনিছুর রহমান, বাবু তপন দত্ত, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আহসান উল্লাহ, ছৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, বাবু শেখর দত্ত, মোহাম্মাদ সালাহ উদ্দীন, বাবু লিটন মিত্র, রতন চন্দ্র শর্মা, মোঃ আবছারুল হক, সঞ্জীবন চন্দ্র সরকার, ড. মোশাররফ হোসেন অ্যাডভোকেট, নাজমুল হাসান চৌধুরী, বুলবুল বড়ুয়া, মুহাম্মদ নোমান রেজা প্রমুখ। সভার শুরুতে দোয়া ও মুনাজাত করা হয়।