জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার বর্গের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খলিফা পট্টি দর্জি শ্রমিক লীগ রেজি নং- ২২৬৫ এর উদ্যোগে ৩১ আগস্ট বৃহস্পতিবার রাত নয়টায় সংগঠনের খলিফাপট্টিস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু বলেন,বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শিক লক্ষ্য ছিল শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক মুক্তি, তিনি আওয়ামী লীগ গঠনের পরপরই শ্রমিক শ্রেণীর সংগঠন জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।১৯৬৬ সালের ৭ই জুন ৬ দফার সমর্থনে ডাকা হরতালে শ্রমিক মনু মিয়া ও হাসানুজ্জামান প্রথম রক্ত দিয়েছিল, এভাবেই বঙ্গবন্ধুর ৬ দফা দাবী শ্রমিক শ্রেণীর রক্তে রঞ্জিত হয়।এছাড়া ৬৯ এর গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুর আহবানে শ্রমিক লীগ সংগঠিত হয়।এর পরবর্তীতে অসহযোগ আন্দোলনের সময় চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের সময় শ্রমিক-জনতা রক্তাক্ত প্রতিরোধ গড়ে তুলে।মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এভাবেই শ্রমিক শ্রেণী অংশ গ্রহণ করে ও স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রীয় কল- কারখানায় ট্রেড ইউনিয়ন করার শ্রমিক শ্রেণীর অধিকার নিশ্চিত করেছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন, শ্রমিকনেতা সাবের আহমদ, মোঃ নাসির উদ্দিন, সমিরুল ইসলাম তুহিন, মোঃ সবুজ, মোঃ ফরহাদ, মোঃ বাবুল, মোঃ মাসুম, মোঃদেলোয়ার, মোঃ আজাদ, আব্দুল লতিফ পরান, মোঃ কবির হোসেন, মোঃ মোরশেদ আলম, সাইফুল ইসলাম মোঃ ইউসুফ, মোঃ শাহজাহান, মোঃ সোহেল, মফিজ প্রমূখ।