নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউপির খোয়াজ নগর গ্রামে সন্ত্রাসী হামলায় চাম্পা আকতার (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ ৩ সেপ্টেম্বর বেলা ১২ টায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় খোয়াজ নগর গ্রামে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো মৃত সোনা মিয়ার দুই পুত্র মোঃ বাহাদুর ও শাহ্ আলমের সাথে। এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার তাহের আহমেদ এর নেতৃত্বে কয়েক দফা শালিশী বৈঠকে সুরাহ না হলে শাহ আলম তার বড় ভাই বাহাদুরের বিরুদ্ধে সিএমপি’র কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করেন। থানার এসআই সাইফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য তাহের আহমেদ ও নুরতাজ বেগমকে সামাজিকভাবে বিষয়টি মিমাংসার দায়িত্ব প্রদান করেন। গত ২ সেপ্টেম্বর দুই ইউপি সদস্য সামাজিকভাবে দুই ভাইয়ের মধ্যে মিমাংসা করে দেন। কিন্তু আজ ৩ সেপ্টেম্বর বড় ভাই বাহাদুরের অনুপস্থিতিতে ছোট ভাই শাহ্ আলম তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে সীমানা দেওয়াল দিতে গেলে বড় ভাইয়ের স্ত্রী বাধা দেয়। এ সময় ছোট ভাই শাহ্ আলমের ভাড়া করা সন্ত্রাসী ছাবের আহমেদ (৪৫) পিতা-মৃত ফয়েজ আহমেদ, বুলু আকতার (৪০) স্বামী ছাবের আহমেদ, নাহিদা আক্তার (১৮) পিতা ছাবের আহমদ, চম্পা আকতারের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে প্রতিবেশীরা তার চিৎকারে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনা রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।