৯ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলেন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে খাদ্য ও জ্বালানী নিরাপত্তা, আর্থিক ও প্রযুক্তিখাতে সহায়তা, জলাবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় অর্থায়ন, শুল্কমুক্ত বানিজ্য সুবিধা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে ক্ষতিগ্রস্থ অর্থনীতি পূনরুদ্ধারে সহায়তা নিয়ে আলোচনা হবে। ভারতে বিশ্ব নেতাদের সম্মেলনে স্বল্প আয়ের দেশ সমূহের ভাগ্য নির্ধারনে অবিলম্বে গ্যাস-কয়লা-তেল ভিত্তিক জীবাশ্ব জ্বালানিতে বিনিয়োগ বন্ধ, বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা, দারিদ্রকরণের নীতি বর্জন করা, জ¦ালানী খাতে সক্ষমতা বাড়ানো ও কার্বন নিরসনে অর্থায়ন করার দাবি জানিয়েছেন বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, ক্যাব-চট্টগ্রাম, ক্যাব যুব গ্রুপ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন) ও বাংলাদেশের বৈদশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লজিইডি)। চট্টগ্রামের  কর্নফুলী কমপ্লেক্স চত্ত¡রে ০৯ সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত গণসমাবেশে উপরোক্ত দাবি জানান।

আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ঠ নারী নেত্রী ও এডাব চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু, ন্যাশনাল আওয়ামীলীগ(ন্যাপ)’র কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব বায়েজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবম হুমায়ুন কবির, ক্যাব যুব গ্রুপ  চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ, ক্যাব যুব গ্রæপের সিনিয়র সহসভাপতি নিলয় বর্মন, যুব গ্রুপের সদস্য মোঃ ওমর ফারুক, রাসেল উদ্দীন, একরাম ইকু, তানিয়া সুলতানা, মোবাশ্বির, আবুল কাসেম, সুরমী দাস, মেরাজ চৌধুরী প্রমুখ।