নগরীর খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেইট পাকা রাস্তার উপর আব্দুর রহমান (সুজন) হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ ঘটনার সাথে জড়িত মোঃ হাবীব হোসেন মুদ্রা, মোঃ রাকিব হাসান, মোঃ সজিব, মোঃ হৃদয় ও আইনের সাথে সংঘাতে জড়িত অপর ৩ জনকে খুলশী থানা আটক করে।
ঘটনার পরপরই খুলশী থানা অফিসার ইনচার্জ রুবেল হাওলাদারে নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মজিবুর রহমান, এসআই আবু হাসনাত মিশু, এসআই নুরুল আবছার, এসআই মোঃ জায়েন আব্দুল্লাহ বিন সরওয়ার, এসআই নুরুল ইসলাম, এএসআই রাজীব দে, এএসআই প্রকাশ, এএসআই মোঃ কামাল হোসেন।