সিএমপি বন্দর বন্দর থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল সরোয়ার ফোর্সসহ দক্ষিণ মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া আবুল হোসেন কেরানীর বাড়ীর হাজী আবুল কাশেম এর বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা সহ মোঃ সোহেল শেখ প্রঃ দিল মোহাম্মদকে আটক করেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।