বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম ক্যান্সার সচেতনতামূলক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। সভায় ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে মত বিনিময় ও আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সভাপতি সালাউদ্দিন মো: রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভায় মূল আলোচক ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি এক্সপার্ট ডা. সাইমন প্রদীপ পাভমনি। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভির আহমেদ। সেসময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সভাপতি সালাউদ্দিন মো: রেজা ,চট্টগ্রাম প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকg

অনকোলজি এক্সপার্ট ডা. সাইমন প্রদীপ পাভমনি বলেন, “আধুনিক প্রযুক্তিযুক্ত রেডিয়েশন চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে রোগ নিরাময় ও সুস্থতার হার বৃদ্ধির পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার চিকিৎসার সফলতা বৃদ্ধি করা সম্ভব।”

অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. তানভির আহমেদ বলেন, “ক্যান্সারের কারণ, উপসর্গ, চিকিৎসা পদ্ধতি, প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়লে ক্যান্সারজনিত জটিলতা হ্রাস ও আশানুরূপ ফলাফল পাওয়া সম্ভব।”

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামেই বন্দরনগরীর প্রথম ও একমাত্র কম্প্রিহেনসিভ ক্যান্সার কেয়ার সেন্টার অবস্থিত। এখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, হেমাটোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, পেইন ও পালিয়াটিভ কেয়ারসহ বিস্তৃত পরিসরের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এখানে অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাদারি দল রয়েছে, যারা ক্যান্সারের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানে সর্বদা নিয়োজিত।