পটিয়া কাশিয়াইশ ইউনিনের বুধপুরা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির।

এসময় সমবেতদের উদ্দেশ্যে মোহাম্মদ নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই একজন দার্শনিক। কারণ প্রান্তিক মানুষ কিভাবে স্বাস্থ্যসেবা পাবেন সেটা ভেবেই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছিয়ে দিতে এই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি শ্রদ্ধাশীল।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থি ছিলেন ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, মহি উদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল মালেক, নাজিম উদ্দিন তালুকদার, আলী ওসমান, ওসমান গনি, শেখ জাহাঙ্গীর আলম, শেখ দিদার, শাকিল, রফিক, ডাঃ টিটু কুমার নাথ, ওয়াসিক সাকিব, ইমতিয়াজ সহ প্রমূখ।