মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের পুলিশ পরিদর্শক হারুন অর রশিদের নেতৃত্বে এস আই মোঃ রাজিব হোসেন, এস আই মোঃ রবিউল ইসলাম, এএসআই মোঃ সাইফুল ইসলাম মুন্সী, এএসআই মোঃ ইমাম হোসেন নেতৃত্বে অপহৃত মোঃ জিন্নাত ইসলাম, মোঃ ওয়াসিম ও মোঃ রাসেলকে বন্দর থানাধীন রোহিঙ্গা পাড়ায় মৃত জিন্নাত আলীর পরিত্যক্ত ৩ তলা বিল্ডিং এর ছাদের উপর থেকে হাত-পা বাধা অবস্হায় উদ্ধার করা হয়। এবং ঘটনাস্হল থেকে অপহরণকারী চক্রের সদস্য মোঃ ইসমাইল হোসেন মুন্না, মোঃ ফাহাদ আল কাদেরী ও মোঃ সোলেমান হোসেন শাকিলকে গ্রেফতার করা হয়।
অপহরণকারী চক্রের সদস্যরা কালামিয়া বাজার থেকে ভিকটিমদের অপহরণ করে এনে বেধড়ক মারধর করে পরিবারের কাছে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল টিম সবাইকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এবং অপহত উদ্ধার কৃত প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ সংক্রান্তে সিএমপি'র বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।