বোয়ালখালী খিতাপচর রহমানিয়া দরবার শরীফ তৎসংলগ্ন, মাদ্রাসা, এবাদতখানা, কমপ্লেক্স বেআইনী উচ্ছেদ , দরবার পরিবার, কর্মচারী ও দরবারের আগত ভক্তবৃন্দের উপর সন্ত্রাসী হামলা করে গুরুতর রক্তাক্ত জখমের অভিযোগ ।
আজ সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এই অভিযোগ করে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের খাদেম ভুক্তভোগী সৈয়দ শাহ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আসহাব উদ্দিন ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিগত ২০শে আগষ্ট ২০০৩ সালে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের জায়গা ও কর্তৃত্ব নিয়ে অন্যায় ভাবে আমানউল্লাহ বাহিনী দরবার শরীফের খাদেম হযরত আলহাজ্ব সৈয়দ শাহ নজরুল ইসলাম সাহেবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তখন ১৪ জন কে আসামি করে বোয়ালখালী থানা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামিদের সাজা হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধ গত ২০১৫ সালে আসামিদের ক্ষমা করিয়া মামলা প্রত্যাহার করা হয়। পূর্বের শত্রুতার জের ধরে, আমানউল্লাহর বাহিনী, এনাম ও তার সন্ত্রাসীরা গত ২০শে অক্টোবর মাদ্রাসার অফিস কক্ষে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায়, সন্ত্রাসী মোঃ শওকত হোসেন মোঃ সোলেমান, মোঃ এনাম খান, মোঃ আলী খান, মোঃ সোহেল খান, মোজাম্মেল হক খিতাপচরে সৈয়দ শাহ নজরুল ইসলাম নিজস্ব জায়গায় তৈরি রহমানিয়া দরবার শরীফ সংলগ্ন মাদ্রাসা, এবাদতখানা, কমপ্লেক্স বেআইনি উচ্ছেদ ও দরবার পরিবার, কর্মচারী ওদরবারের আগত ভক্তবৃন্দের উপর সন্ত্রাসী হামলা গুরুতর রক্তাক্ত জখম করে। যার দরুন গত ১৬ই সেপ্টম্বর বোয়ালখালীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা করা হয় । মামলার পেক্ষিতে সন্ত্রাসীরা ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে আসছে।
সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ নজরুল ইসলাম, মোহাম্মদ আমিন, মোঃ মালেক, মোঃ আলমসহ প্রমূখ ।