গত রবিবার রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদার চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকার গ্রেফতার করে করছে।
মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কম খরচে বিভিন্ন দেশে জরুরীভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া লিফলেট বিতরণ করে প্রচার করে । লিফলেট দেখে তাদের সাথে যোগাযোগ করিলে প্রতারক চক্রটি সাধারণ গার্মেন্টস কর্মীদের বিদেশ প্রেরণের নাম করে ভূয়া মেডিকেল পরীক্ষা করে তাদের পাসপোর্ট জিম্মি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে উক্ত এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের স্থায়ী অফিসটি বন্ধ করে আত্মগোপনে চলে যায়।