চট্টগ্রামের পাহাড়তলীতে স্ত্রী মোছাঃ নাসিমা বেগম (২৬) কে হত্যা মামলার আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঘাতক স্বামী আবুল হোসেন প্রকাশ লিটনকে সোনাগাজী রাঘবপুর এলাকায় থেকে র্যাব-৭ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।