মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে রেলওয়ে কর্মচারী মোঃ রুহুল আমিনের পেনশনের ১৫ লক্ষ টাকা ছিনতাই এর মামলার মূল হোতা সহ ৩ জন গ্রেফতার এবং লুন্ঠিত ১১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের পরিদর্শক মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে প্রায় ৪০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই কার্যক্রমের মূল হোতা নুরুল হক সজীব প্রঃ রাজীবসহ তার সহযোগী মোঃ মহিউদ্দিন বেল্লাল প্রঃ বেলাল ও মোঃ রায়হানকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত নগদ ১১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।