আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) আকবরশাহ থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।
। পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করে আরো কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সেব্যপারে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি হাজত খানা,ফোর্স ব্যারাক, অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ মহোদয় সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আকবরশাহ থানার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
আকবরশাহ থানা পরিদর্শন করলেন সিএমপি কমিশনার