চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ও বালু ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম (৩৫) হত্যা মামলা প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন মঈনুকে ২৪ ঘন্টার মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম গ্রেফতার করে।
নৃশংস ও চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন মঈন মঈনুকে কুমিল্লা চৌদ্দগ্রাম একটি আবাসিক হোটেল থেকে র্যাব-৭, চট্টগ্রাম গ্রেফতার করে।